ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৪:৪৫

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।  
পুলিশ জানায়, সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার