সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এলজিইডি-ক্রিলিকের জলবায়ু বিষয়কন প্রশিক্ষণ অনুষ্ঠিত
৫ জুন দিনব্যাপী সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম)’ এর মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম।
উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে জলবায়ু বিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আপনারা যেহেতু দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলায় বসবাস করেন তাই আপনারা সাংবাদিকগণ বায়ু এবং জলের তাপমাত্রার উষ্ণতা, প্রজাতির ঋতু পরিবর্তন, প্রবাল ব্লিচিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, উপকূলীয় ক্ষয়, ক্ষতিকারক অ্যালগাল ব্লুম, হাইপোক্সিক (বা মৃত) অঞ্চল, নতুন সামুদ্রিক রোগ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি, বৃষ্টিপাত, এবং মৎস্য হ্রাস সর্ম্পকে লিখতে হবে। আপনি লিখলে বিশ্ববাসী জানবে, সুতরাং আপনাদের জলবায়ু সর্ম্পকে লিখতে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।
Sunny / Sunny
পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ
ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত
শালিখায় ফটকির বুকে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মুখরিত নদীপাড়
নেত্রকোণায় সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান: এস্কেভেটর জব্দ, ১ লাখ টাকা জরিমানা
বরিশালের প্রবেশদ্বারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শুরু হয় সংঘর্ষ, রণক্ষেত্র ভুরঘাটা
কুড়িগ্রাম জেলা জাসাসের নবগঠিত কমিটিকে ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা
নদী-খাল দখলমুক্ত করতে কোনো রাজনৈতিক বিবেচনা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
৫ অক্টোবর থেকে রাজশাহী ইন্টা: জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট
মনপুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাতীবান্ধা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও এস্কাপ সিরাপ আটক করেছে বিজিবি