ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:৩৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার  (০৫ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:তরিকুল ইসলাম।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী,আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার এইচ আর এডমিন মোঃ আলতাফ হোসেন, ডেরা রিসোর্ট এর সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক ও মানব সম্পদ প্রশাসন মোহাম্মদ বাবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ