ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অস্ত্র হাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সহ-সভাপতির গুলিতে কলেজছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১২:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সহ-সভাপতির গুলিতে কলেজছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সহ-সভাপতির গুলিতে কলেজছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ইজাজ (২৩) শহরের কলেজপাড়ার আমিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বিজয়ের সম্ভাবনায় ইজাজ অন্যদের সঙ্গে কলেজপাড়ায় আনন্দ মিছিলের জন্য জড়ো হয়। সেসময় কলেজপাড়া খান টাওয়ারের সামনে এসে তাকে গুলি করে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জয়। এসময় মামুন ও রুবেল নামের আরও ২ যুবক ছিল তার সঙ্গে। 

আশঙ্কাজনক অবস্থায় ইজাজকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টায় মারা যায়। 

আসলাম হোসেন আরও জানান, পূর্ব বিরোধে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় কলেজপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

আবিদ রহমান / আবিদ রহমান

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার

ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা

মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল