ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদকসেবনে মানা করায় কৃষককে হত্যার অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৩:৪৭

মানিকগঞ্জের সিংগাইরে মাদকসেবন করতে নিষেধ করায় জিন্নত মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে বাবুল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত জিন্নত মিয়া উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত বাবুল বাঘুলি গ্রামের জিন্নত আলীর প্রতিবেশী। বাবা-মায়ের অবাধ্য বাবুলকে মাদক ছাড়ায় কথা বলেন প্রতিবেশি জিন্নত আলী। বার বার বুঝিয়েও কাজ  না হওয়ায় সামাজিকভাবে সবাই মিলে বাবুলকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জিন্নতকে আঘাত করে বাবুল পালিয়ে যান। স্থানীয়রা আহত জিন্নতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মুহাম্মদ আবু হানিফ বলেন, জিন্নত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। অভিযুক্ত যুবক বাবুলকে ধরার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা