সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের সেরা কলেজ, স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব ও বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সোনারগাঁও সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সোনারগাঁয়ের শিক্ষার ফলাফল মোটামুটি ভালো তবে আমাদেরকে আরো ভালো করতে হবে । প্রতিষ্ঠানগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে নৈতিক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার আধুনিক শিক্ষা বাস্তবায়নের সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী উপজেলার সেরা কলেজ, স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার