ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কামারখন্দে নির্বাচনকে কেন্দ্র করে একজনের মৃত্যু


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৬-৬-২০২৪ রাত ৯:১৯
৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দে বলরামপুর বাজারে মারামারির ঘটনায় এক পর্যায়ে মাসুদ রানা মাস্টার নামে স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (৫ জুন) রাত্রী ১০টার দিকে কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় ১৩ জন’কে উল্লেখ্য করে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করছে।
 
নিহত মাস্টার রায়দৌলতপুর দক্ষিণপাড়া মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (৪৬)। মাসুদ শ্যালবরিষা বি.ইউ.কে উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) ছিলেন।মামলার এজহার সূত্রে জানা যায়, মাসুদ রানা বিজয়ী প্রার্থীর মিছিল শেষ করে বলরামপুর বাজারের অপি জুয়েলার্সে দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। পরবর্তীতে আসামিগণ পূর্ব পরিকল্পিকভাবে এসে মাসুদ রানা’কে দোকান থেকে বের করে গালিগালাজ করতে থাকে।
 
এক পর্যায়ে একা পেয়ে এলোপাতাড়িভাবে কিলঘুষি মারতে থাকে। মাসুদ রানা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় তখনি সে মাটিতে লুটিয়ে পরে।পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রায় রাত্রী ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
 
নিহত মাসুদ রানা’র ছোট ভাই সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল নির্বাচনী ফলাফল নিয়ে নিজ এলাকার বলরামপুর বাজারে যাওয়ার পর স্থানীয় কয়েকজন একই এলাকার শিশির আকন্দ, পিন্স ও আমার ভাইয়ের উপর হামলা করে। আমার ভাই আগে থেকে ওপেন হার্ড সার্জারি করা থাকায় তার বুকে আঘাত পাওয়ার কারণে সে ওইখানে রাস্তার উপর পরে যায়।
 
শিশির আকন্দ জানান, আমরা চশমা মার্কার নির্বাচন করতাম আর ওরা তালা মার্কার নির্বাচন করতো। পরে গতকাল পূর্বশত্রুতার জের ধরে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের উপর এলোপাতাড়ি মারধর করে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমানের লোকজন। মাসুদ মাস্টারকে বুকে আঘাত করলে সে ওইখানেই রাস্তার উপর পরে যায়।
 
প্রত্যক্ষদর্শী অপি জুয়েলার্সের মালিক রিপন সরকার জানান, আমার দোকানে আগে থেকেই মাসুদ মাস্টার
সহ শিশির ও পিন্স বসে ছিল। পরে রাসেল রুবেল সহ কয়েকজন এসে তাদের দোকান থেকে বাইরে নিয়ে নির্বাচনে হারা জেতা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শিশিরকে মারধর শুরু করে। এক পর্যায়ে মাসুদ মাস্টার ঘটনা থামাতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়। তারপর সবাই চলে যাওয়ার ১০-১৫ মিনিট পর মাসুদ মাস্টার অসুস্থ হয়ে পরে। আমরা কয়েকজন তাকে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করি। সম্ভব না হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
 
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, মারামারির ঘটনার শেষ পর্যায়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে সরিয়ে দেই । পরে মাসুদ মাস্টার অসুস্থ হলে তাকে সহযোগিতা করে হাসপাতালে পাঠাই । তবে থানায় দায়েরকৃত অভিযোগে আসামি লুৎফর রহমানের এ ঘটনায় জড়িত থাকার কোন প্রকার সত্যতা নেই ।
 
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট ও বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন

বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের

কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬