ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

একজন দক্ষ ও মানবিক জেলা প্রশাসক আনিসুর রহমান


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ১১:১৯

ঢাকা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  হিসেবে যোগদানের পর থেকেই জেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর পরই  সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর।

সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বশ্রেণী মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন এই তিনিইতোমধ্যে তিনি ও  তার টিম সারা জেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও সেবা গ্রহীতাগণ জেলা প্রশাসনের কোন সেবা হতে বঞ্চিত হলেও অভিযোগ জানাতে পারেন জেলা প্রশাসকের মোবাইল নম্বরে।

কিছু মানুষ নিজেদের কর্মগুনে জনমনে স্থান করে নিয়েছেন। তেমনি একজন  ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান । প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যক্তিও।  বর্তমান জেলা প্রশাসক  আনিসুর রহমান ঢাকা জেলার জেলা  প্রশাসক  হিসাবের যোগদান করার  পর তাঁর মানবিক মূল্যবোধ এবং কর্মদক্ষতায় ঢাকা জেলা বাসি  মুগ্ধ। 

 অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোটি কোটি টাকার  খাস  জমি উদ্ধার সহ  তিনি   কোন ধরনের    অন্যায়ের সাথে  কখনো  আপোস করেন নাই। এজন্য তাকে অসৎ অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের তোপের মুখে পড়তে হয়েছে বারবার। কারণ তিনি আসার পর এ জেলার অবৈধ বালু, ভূমি, ব্রীক্স সহ অনেক অবৈধ ব্যবসা-ই এখন বন্ধের পথে। কোন বিশেষ প্রয়োজনে তাঁর সাথে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। সাক্ষাৎ প্রত্যাশী মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের যে  অঙ্গীকার    নির্দেশনা অনুযায়ী সকল ভূমিহীন ও গৃহহীনের জন্য ভূমি ও গৃহের সংস্থান,  প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পাঠাগার গড়ে তোলা,  তারই বাস্তবায়ন লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলায় দেড় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন আনিসুর রহমান। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৎ ও দক্ষতার সঙ্গে পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকস অ্যান্ড পলিসিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দৈনিক সকালের সময় কে তিনি  বলেন  আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি