কাপ্তাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রংধনু একাদশ
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে সদর পাড়া ফেন্ড্র একতা সংঘের আয়োজনে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাইখালী সদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন।
এসময় রাইখালীর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ফ্রেন্ডস একতা সংঘের উপদেষ্টা শেখ নাছের উদ্দীনের সভাপতিত্বে এবং রাইখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দীন রাঙ্গার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, রাইখালী ইউনিয়ন আওয়ামীগ সদস্য মোঃ ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ ফরহাদ, রাইখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফ, স্থানীয় শাহী জামে মসজিদের সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক মো নুরুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে নারানগিরি পাড়া রংধনু একাদশ রাইখালী সদর পাড়া বঙ্গবন্ধু একাদশকে ২-০ গোলে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা