সাটুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে প্রথমে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এরপর উপজেলা সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী ভূমি সংক্রান্ত বিষয়ে উপজেলার সেবা গ্রহীতাদের মাঝে ভূমি সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান ও সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ ইউসুফ সহ উপজেলার ৯টি ইউনিয়নের ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান ও সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ ইউসুফ নিজ হাতে ভূমি সেবা গ্রহীতাদের মাঝে ভিপি জমি ও চান্দিনা ভিটির ডিসিআর প্রদান করেন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর ও নামজারির আবেদন সহ সকলের ভূমি সেবা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন