ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবির লালন শাহ হলে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৩:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালন শাহ হলের গণরুমে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে জড়িত ৩ শিক্ষার্থীকে ১ বছরের জন্য (২সেমিস্টার) বহিষ্কার ও ২ জনকে সতর্ক করা হয়েছে।তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।১ বছরে জন্য (২ সেমিস্টার) বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক ও একই বিভাগের উজ্জ্বল এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান কাফি। তারা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর আত্মপক্ষ সমর্থনপূর্বক লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।এছাড়াও এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ীকে সতর্ক করা হয়েছে।  নাসিম আহমেদ মাসুম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে। উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে এক ছাত্রকে রাতভর বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এছাড়াও তারা ভুক্তভোগীকে অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়। এসব করতে অস্বীকৃতি জানালে তাকে রড দিয়ে মারধর করেন তারা। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক উলঙ্গ করে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখে। উলঙ্গ অবস্থায় সিনিয়ররা তাকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করে।প্রসঙ্গত ইবিতে র‍্যাগিং নিষিদ্ধ।অভিযুক্তদের এমন লঘুদন্ডে ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেছে।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ