ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৪:১০

নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে ৮ জুন সকাল ১০ টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ। 
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার ওসি মো.বাহাউদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, ওসমান গণি, মাহফুজুল আলম লাকী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ। ভূমি অফিসের সকল সেবা সম্পূর্ণ ডিজিটালাইজড ভাবে প্রদান করায় এবং অনলাইনে সকল লেনদেন হওয়ায় কোন দূর্নীতির সুযোগ নেই বলে জানান এসিল্যান্ড জেসমিন আকতার।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন