খুলনায় জাল সনদ তৈরি চক্রের দুই প্রতারক গ্রেফতার
খুলনা মহানগরী থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৯ আগস্ট) কেএমপির খুলনার খালিশপুর থানা এলাকা থেকে ওই দুই প্রতারককে প্রতারণার বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি সিপিইউ এবং দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই প্রতারক চক্রটি জাল সার্টিফিকেট, এনআইডি কার্ড, এইচএসসির ভুয়া সনদপত্র, জাল জন্মনিবন্ধন ফরম, জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন সংস্থার ভুয়া নিয়োগপত্র তৈরি করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
র্যাব-৬ জানায়, আসামিদের মধ্যে একজনের নাম মো. তরিকুল ইসলাম (৫২)। তিনি গোয়ালখালী মেইন রোড এলাকার মো. মোকাম মোল্লার ছেলে। অপরজনের নাম নাজমুল আলম (৩৬)। মুজগুন্নি উত্তরপাড়া এলাকার মৃত ফকরুল আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃত আসামিদ্বয় প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বস্বান্ত করার বিষয়টি স্বীকার করে। প্রতারক তরিকুল চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র্যাব-৬-এর একটি আভিযানিক দল এই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
উল্লখ্য, এ ধরনের ঘটনায় খুলনার খালিশপুর থানায় গত ১৬ আগস্ট ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/১০৯ পেনাল কোডের একটি মামলা হয়। এছাড়া এই ঘৃণ্য প্রতারণামূলক কার্যক্রমের জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে তরিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেএমপির খালিশপুর থানায় হস্তান্তরের পর নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড