সোনারগাঁয়ে ফ্রেশ কোম্পানীর চুরি হওয়া মালামালা উদ্ধার গ্রেপ্তার-১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকা থেকে গতকাল শনিবার বিকালে ফ্রেশ কোম্পানীর চুরি হওয়া লৌহজাত বিভিন্ন মালামাল এক ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। চোরাই মালামাল ক্রয় করার অপরাধে ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মালামাল থানা হেফাজতে রয়েছে। ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ মেঘনা প্রতাপের চর এলাকার টেন্ডার ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে।
ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহ বলেন, স্থানীয় মেঘনা এলাকার আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসুর ভাই আব্দুল আজিজ ও তার সহযোগি হানিফা মিয়া, সুমন মিয়া, সাজাহান মিয়া, সাদ্দাম হোসেন ও সাকিব হোসেন নামে কয়েকজন মিলে তার কাছে ২৭০ কেজি লোহার তৈরি বিভিন্ন মালামাল বিক্রি করে। আমি ব্যবসা করার জন্য নগদ ৫০ হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে মালামাল ক্রয় করেছি। কোন কোম্পানীর চোরাই মালামাল ছিল কিনা সে বিষয়ে আমার জানা ছিলনা।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ফ্রেশ কোম্পানীর চুরি হওয়া লৌহজাত বিভিন্ন মালামাল মেঘনা শিল্পনগরী এলাকার এক ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চুরি হওয়া মালামালসহ ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
ফ্রেশ কোম্পানীর সিনিয়র ম্যানেজার ইসমাঈল হোসেন জানান, চুরি হওয়া মালামালের বিষয়ে আরো তথ্য অনুসন্ধান চলছে। তথ্য অনুসন্ধানের পর আমরা আইনি ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নিব।
সোনারগাঁ থানার ওসি তদন্ত মহসিন মিয়া জানান, ফ্রেশ কোম্পানীর চুরি হওয়া মালামাল উদ্ধারের পর কোম্পানী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত ভাঙ্গারী ব্যবসায়ী সানাউল্লাহকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার