ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

৩ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ সিলেট নগরী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ১১:৫৭

একটানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরী। টানা বৃষ্টিতে ডুবে গেছে সিলেট মহানগরীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট, দোকানপাট, বাসাবড়ি ও হাসপাতাল।

এতে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। শনিবার (০৮ জুন) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।

সিলেট নগরীর লালাদিঘির পার, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাছিমপুর, জালালাবাদ, ঘাসিটুলা,  বিলপার, যতরপুর, চৌহাট্টা, খাসদবির, রায়নগরসহ অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষম শাহিদ হাতীমি জানান, আমি পানিবন্দি। মুষলধারে অতি বৃষ্টিতে আমার বাসার প্রতিটি রুমে পানি ঢুকেছে। থামছে না বৃষ্টি, এদিকে হু হু করে বাড়ছে পানি। ফ্রিজসহ ঘরের জরুরি আসবাবপত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুই করার নেই।

এদিকে বৃষ্টিজনিত জলাবদ্ধতায় নিজের অসহায়ত্ব প্রকাশ করে অনেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। আবার কেউ কেউ সমালোচনা করেছেন নগর কর্তৃপক্ষের।

সিলেটের সিনিয়র ফটোসাংবাদিক আমিন রাব্বি তার ফেসবুকে লিখেছেন, ‘কিছুদিন আগে এক বন্ধু ফেসবুকে লিখেছেন 'এইবার ব্যতিক্রম দেখলেন, এখন শহর আর বৃষ্টির পানিতে  ডুবে না' !! এখন কি বলবেন অতিবৃষ্টি না নদীর পানিতে শহর ডুবেছে। আল্লাহ সবাইকে  হেফাজত করুন।’জাহাঙ্গীর হোসেন নামে একজন লিখেছেন, ‘সিলেটে এক ঘণ্টা বৃষ্টি হলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া সবার বুঝা আদৌ সম্ভব নয়।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার। এরপর রাত ৯-১২ টা পর্যন্ত রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২২০ মিলিমিটার।

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার

ভোলাহাটে জাতীয় ভূমি মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমিসেবা মেলা উদ্বোধন

পঞ্চগড়ে ভুয়া বিএড সনদ দিয়ে অতিরিক্ত বিল উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার

ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে