ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে ২টি চোরাই মোটরসাইকেলসহ চোর আটক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৩:৫২

মৌলভীবাজারে  শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ মিল্টন কুমার সাহা ওরফে সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ।শনিবার  (৮ জুন) রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল শহরের ‘হোটেল ইছাকী এমোস’ এর সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পাশাপাশি তাকে তল্লাশি করে তার পকেট থেকে মোটরসাইকেলের ৭টি মাস্টার কি (চুরির কাজে ব্যবহৃত চাবি) জব্দ করা হয়।আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির বিষয় স্বীকার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে (৯ জুন) হোটেল “ইছাকী এমোস এর আন্ডার গ্রাউন্ড থেকে আরো একটি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ০৮ জুন সকালে শ্রীমঙ্গল শহরের আল মদিনা কমপ্লেক্সের কেয়ারটেকার জনৈক সেলিম আলী তার ব্যবহৃত নীল রঙের হোন্ডা লিভো ব্র্যান্ডের একটি মোটরসাইকেল  হোটেল ইছাকী এমোস এর আন্ডার গ্রাউন্ডে লক করে রাখেন। সেদিন রাতে আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ ২/৩ জন সেলিম আলীর মোটরসাইকেলটি লক ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মিল্টনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল এবং ৭টি মাস্টার কি (চাবি) জব্দ করে। পরে আটককুত ব্যক্তির দেওয়ার তথ্যের ভিত্তিতে আরো একটি চোরাই মোটরসাইকলে জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ কয়েকজন বিশেষভাবে তৈরি করা মাস্টার কি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে। সিডিএমএস যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

আটককৃত মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের (উত্তরপাড়া, দানিস মঞ্জিল) মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন প্রকাশ মৃত জাকির খানের ছেলে, সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে।

আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক