ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ঘুষ গ্রহণের অভিযোগে স্ট্যান্ড রিলিজ ফরেস্ট অফিসার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৪:৪২

ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক,বন আদালত পঞ্চগড়ের মধুসুধন বর্মনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।রোববার (৯ জুন)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারি বন সংরক্ষক মোছা.নুরুন্নাহার।

বৃহস্পতিবার (৬ জুন) দিনাজপুর সামাজিক বন বিভাগের,বন কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন।আদেশ পাওয়ার সাথে সাথে ফরেস্টার ও বন মামলা পরিচালক হরিপদ দেবনাথকে চার্জ বুঝে দিয়ে, বন মামলা পরিচালক, ঠাকুরগাঁও বন আদালতের চার্জ বুঝে নিয়ে, কপি বন বিভাগ দিনাজপুর দপ্তরে পাঠানো বলা হয়।

এর আগে গত ৪ জুন দৈনিক সকালের সময় পত্রিকায় সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগিদের কাছ থেকে কাগজপত্র ঠিক করার নামে জনপ্রতি দুই হাজার করে প্রায় লক্ষাধিক টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারি বন সংরক্ষক মোছা.নুরুন্নাহার জানান, পঞ্চগড়ের ওই কর্মকর্তা কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ