ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নড়াইলে সেতুসংলগ্ন মাটি ধস, সংস্কার হয়নি ৪ মাসেও


নড়াইল প্রতিনিধি photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৪৪

নড়াইলের শেখ রাসেল সেতুসংলগ্ন এলাকার মাটিতে ধস দেখা দিয়েছে। ধসের চার মাস পেরিয়ে গেলেও বালুর বস্তা ফেলে ভরাট করা ছাড়া সংস্কারের আর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, টানা বৃষ্টিতে সেতুর পাশ থেকে মাটি ধসে বড় গর্ত তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর চার মাস পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিক উল্লাহ জানান, সেতুর ওপর দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত। সেতুর দুই পাশে প্রচণ্ড চাপ আর প্রবল বৃষ্টির কারণে মাটি ধসের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে ধস থামানোর চেষ্টা করা হয়েছে। সেতুটির সংস্কারকাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

২০১৭ সালের ২৬ মার্চ শেখ রাসেল সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়। এতে জেলা শহরের সঙ্গে লোহাগড়া, কালিয়া উপজেলার ২৫টি ইউনিয়ন ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুরসহ রাজধানী ঢাকার সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে।

নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সেতুটির মূল দৈর্ঘ্য ১৪০ মিটার আর প্রস্থ ৫ দশমিক ৪৬ মিটার। পানির স্তর থেকে সেতুর উচ্চতা ৭ মিটার। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমবিইএল-ইউডিসি (জেভি) সেতুটি নির্মাণ করে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৮ কোটি ২০ লাখ টাকা।

এমএসএম / জামান

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি