ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে : তোফায়েল আহমেদ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৪৬

‘আগস্ট মাস আমাদের শোকের মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে এ মাসেই হত্যা করা হয়েছে। আ’লীগকে আবারো নির্মূল করতে ২০০৪ সালে ভয়াভহ ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে। এতে আ’লীগের অনেক নেতাকর্মী নিহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহর অশেষ রহমতে ওই দিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন।’ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার সকালে ভোলা জেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা হতে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসব কথা বলেন আ’লীগের প্রবীণ নেতা, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ তোফায়েল আহমেদ।

তিনি আরো বলেন, বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ওই চক্র সব সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আ’লীগের ওপর আগস্ট মাসেই বড় বড় পরিকল্পিত হামলা হয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।

ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিল্পবসহ জেলা আ’লীগ ‍এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়