ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ৩:২০

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ।

 মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ১০  জুন সোমবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স  ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার  মোহাম্মাদ গোলাম আজাদ খান, বিপিএম, পিপিএম-বার। সভাপতির বক্তব্যে তিনি বলেন সকল গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি প্রতিষ্ঠানে অবশ্যই সিসিটিভি রাখতে হবে। তিনি আরো বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশ নিয়মিত রাত জেগে টহল করে, কোরবানির ঈদ উপলক্ষে এই টহল আরো বৃদ্ধি করবে, পাশাপাশি ব্যাংক কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ীদেরকেও প্রয়োজনে নিজস্ব প্রহরার ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ)  সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ  মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, নুরহাজাহন লাবনীসহ সকল থানার অফিসার ইনচার্জ, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জুয়েলারী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান