মানিকগঞ্জে জেলা হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় দিনব্যাপী ক্রীড়া হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার (১০ জুন) সকাল ৯ টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী,সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সদস্য মো: হানিফ, সদস্য আবুল বাসার সহ সংগ্রহকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের বার্ষিক ক্রীড়া হ্যান্ডবল প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলা সাটুরিয়া, শিবালয়, মানিকগঞ্জ সদরের ৬ টি স্কুলের মেয়েদের ৬ দল অংশ নিচ্ছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নক আউট পদ্ধতিতে এ খেলা চলবে।
অনুষ্ঠানে জেলা ক্রিড়া অফিসার জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রমকে বেগবান করাসহ নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied