ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাইকগাছা উপজেলা

নির্বাচনে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও পুনরায় ভোটের দাবিতে সংবাদ সম্মেলন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৩৩

খুলনার পাইকগাছায় রবিবারের উপজেলা পরিষদ নির্বাচনে ৫ টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদসহ কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী শেখ কামরুল হাসান টিপু। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু তার নিজস্ব কার্যালয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭ টি কেন্দ্রের মধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নিজস্ব ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ের মধ্যে ৮ টিতে জিতেছেন। বাকী ৩ টিতে অস্বাভাবিক ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছে নির্বাচনের কেন্দ্রে  দায়িত্বে থাকা কর্মব্যক্তিরা। যেসব কেন্দ্রের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাসিমনগর কে আর আর মাধ্যমিক বিদ্যালয়, রেজাকপুরকাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেজাকপুর হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,(পুরাতন ভবন),হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন),কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (কলেজ ভবন)। মটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর এজেন্টদের কাছে রেজাল্ট শীট দেয়া হয়নি এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়। এব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেটাও তিনি নেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমার দপ্তর থেকে অভিযোগের রিসিভ কপি দেয়া হয়েছে। অভিযোগ টা সঠিক নয়। ভোট কারচুপির বিষয়টি আমার জানা নেই। রিটার্নিং অফিসার স্যার বা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারাই ভাল বলতে পারবেন। তবে ভোট অবাধ,সুষ্ঠু, ও নিরপেক্ষ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মঃ সেলিম জাহাঙ্গীর,পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা ডে-নাইট কলেজের অধ্যক্ষ সাখেরা বানু,পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকা (অবঃ) সুরাইয়া আক্তার বানু ডলি ও যুবনেতা অহিদুজ্জামান মোড়ল ও আব্দুল খালেক।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ