ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২০


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:৫৫

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের হাতে আটক ২০ জন  আসামীকে ১০ জুন সোমবার দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ।  হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম (সেবা)  জানান হাকিমপুর থানা এলাকা থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও রোধ করতে হাকিমপুর থানা পুলিশের সদস্যগণ  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয়ে জড়িতদের আটক করা হয়েছে। নিয়মিত মাদক মামলার আসামীসহ মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সর্বমোট ২০ জন আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ১০ জুন সোমবার দুপুরে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে হাকিমপুর থানা এলাকায় কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা , আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই জন্য হাকিমপুর থানা পুলিশের বিশেষ নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল