ভোলায় সাংবাদিক হুমায়ুন উপর সন্ত্রাসী হামলা
ভোলার বোরহানউদ্দিনের অপরাধ চক্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ্ম সচিব সাংবাদিক মোঃ হুমায়ুন কবির এর উপর সন্ত্রাস হয়েছে।
জানা যায় ০৯/০৬/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান ০৯:০০ সময়, বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ পাটোয়ারী হাট স্কুল রোডে অবস্থিত সাংবাদিক হুমায়ুন এর বড় ভাই সালাউদ্দিন এর চায়ের দোকানের ও স্থানীয় হান্নান এর গাড়ির গ্রেজের উত্তর পাশের রাস্তার উপরে। মোঃ মামুন মেম্বারের নেতৃত্বে, মোঃ মুনসুর, মোঃ বাবুল মেম্বার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুম, মোঃ রাসেল বয়াতি, মোঃ সাগর, মোঃ মমিন, মোঃ আল-আমিন চৌকিদার, মাসুম গাজী, মোঃ হারুন সহ আরো অজ্ঞাতনামা ৮/১০জন এই হামলা চালায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাংবাদিক হুমায়ুন কে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সাংবাদিক হুমায়ুন বলেন, আমার উপর যারা হামলা করেছে তাদের সাথে আমার পূর্ব কোন বিরোধ ছিল না, আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে আমার উপর এই হামলা চালায়, এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির (বিপিএম) জানান, হুমায়ুনের উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা