ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৩:৬
ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এপির আয়োজনে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয় চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
 
প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিশু বিবাহ বন্ধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
 
এসময় শিশু সংলাপ বন্ধে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, নূরে আলম শাহ প্রমুখ।
 
বক্তারা বলেন, ইউনিসেফের গবেষণা মতে বিশ্বের ২১ শতাংশ কিশোরীর বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে। এই ধারা যদি অব্যাহত থাকে তবে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১০ কোটি ১০ লাখেরও বেশি কিশোরীর বাল্যবিবাহ হয়ে যাবে। ওযার্ল্ড ভিশনের তথ্য মোতাবেক গত এক বছরে দেশে ৪৮৬টি বাল্যবিবাহ হয়েছে। অথচ তার আগের বছরে এ সংখ্যা ছিল ১৫৯টি। সে হিস‍াবে কোভিডের সময়ে দেশে বাল্যবিবাহ বেড়েছে তিনগুণ।
 
তারা ‍আরো বলেন, আমরা যদি শিশুদের স্কুল যাওয়া নিশ্চিত করতে পারি, কিশোরীদের ক্ষমতায়ন করতে পারি, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, স্থানীয় সরকারকে আরো বেশি কার্যকরী করতে পারি; তবেই এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। নচেৎ মহামারী আকারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে বাল্যবিবাহ।
 
শিশু বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সংলাপ অনুষ্ঠানে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে