ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আ. লীগ নেতা মিন্টু আটকের খবরে ঝিনাইদহে বাড়তি পুলিশ মোতায়েন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৩০

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঢাকাতে আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু। তবে ওই সভায় দলের অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন না। অন্যান্যদের মধ্যে সাইদুল করিম মিন্টুর বড় বোন দীপ্তি রহমান উপস্থিত ছিলেন। সভা চলাকালীন খবর আসে সাইদুল করিম মিন্টু ঢাকাতে আটক হয়েছেন। মিন্টু আটকের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা ওই সভায় করা হয়নি বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাত ৭টা পর্যন্ত চলে ওই সভা। সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু (জেলা আওয়ামী লীগের সভাপতি) বলেন, সাইদুল করিম মিন্টু আটকের খবর মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। এখনো সরকারিভাবে কোনো খবর আসেনি। যে কারণে কোনো মন্তব্য করা যাচ্ছে না। দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আহ্বান করা বিশেষ সভা ঈদ পর্যন্ত মুলতবী করা হয়েছে। এমপি আনার হত্যা বিষয়ে জানতে চাওয়া হলে শফিকুল ইসলাম অপু বলেন তদন্ত চলমান রয়েছে। যে কারণে আনুষ্ঠনিকভাবে আমি কোনো কথা বলব না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের উর্ধ্বে  কেউ নয়।

এদিকে সাইদুল করিম মিন্টু আটকের খবরে ছড়িয়ে পড়লে মিন্টু সর্মথকদের মাঝে তোলপাড় শুরু হয়। অনেকে গা ঢাকা দিয়েছেন। শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রস্তুত রয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন বলেন, শহরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মিছিল মিটিং হবে এমন কোনো খবর নেই বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শনে, জেলা প্রশাসক

কাপ্তাইয়ের রেঞ্জার মামুনুরের হাতে উদ্ধার ১৬কেজি ওজনের আইল মাছ

বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার

বিনামূল্যে আইনি সহায়তায় সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে নানা আয়োজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

টঙ্গীতে বাবা-ছেলের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নতুন মোড় : প্রেমের দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে বাবা-ছেলের মৃত্যু

শরণখোলায় মাদক নির্মূলে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ