ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারাচ্ছেন ১১ প্রার্থী


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ২:০

সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার পাইকগাছায়  ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় প্রার্থীদের জামানত হারাচ্ছেন এসব প্রার্থী। জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন চেয়ারম্যান পদে ৩, ভাইস-চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। পাইকগাছা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ১৯৭। এ উপজেলার ৬ প্রার্থীর মধ্যে আ’লীগের কৃষ্ণপদ মন্ডল এক হাজার ৪৯, স্বতন্ত্র মোঃ আছাদুল বিশ্বাস ৪৮০ এবং স ম শিবলী নোমানী রানা এক হাজার ৫৯৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। পাইকগাছায় ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯৩। প্রার্থী ছিলেন নয়জন। এর মধ্যে এস এম হাবিবুর রহমান ৪ হাজার ২৭৮ ভোট, ফরহাদ হোসেন ফয়সাল ৮ হাজার ৫৯৫ ভোট, মিলন মোহন মন্ডল ৩ হাজার ২৮৫ ভোট, মোঃ বজলুর রহমান ৯ হাজার ৪৯১ ভোট, বাবুল শরীফ ৬ হাজার ৪৫৫ ভোট, মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ ৫ হাজার ৫৮৫ ভোট ও মোঃ সিরাজুল ইসলাম ১০ হাজার ৯ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৪ হাজার ৯১। প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে ইয়াসমিন বুসরা ৬ হাজার ৪৭০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান