ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলন মেলা


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ৪:২২

 দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড় এলাকার আনিসুর চেয়ারম্যান মার্কেটে যায়যায়দিন প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। পত্রিকাটির বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার  আব্দুল মালেক।
মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার। এতে নওগাঁ জেলা, মহাদেবপুর, বদলগাছী ও মান্দা উপজেলায় কর্মরত ৩০ থেকে ৩৫ জন সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন।  
এ সময় উপস্থিত ছিলেন- বিএমইউজে’র নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, অর্থ সম্পাদক সুবীর দাস, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু, সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস আলী, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বদলগাছী সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংবাদিক সাইফুর রহমান সনি, সোহেল রানা, সুমন কুমার বুলেট প্রমুখ। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়