২১ আগস্ট উপলক্ষে নাঙ্গলকোটে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে যুবলীগ কার্যালয়ে শনিবার (২১ আগস্ট) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির একান্ত সচিব কেএম রতন সিংহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কবির আহমেদ মজুমদার, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ নাঙ্গলকোট উপজেলা যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার