ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১০হাজার চারা বিতরণ

সদরপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযানে


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ৩:৩৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় জেলা প্রশাসক ফরিদপুরের বৃক্ষরোপন অভিযান কর্মসূচী হিসাবে সদরপুরে ১০হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ফরিদপুরের প্রদেয় প্রতিটি উপজেলার ন্যায় সদরপুরে ১০হাজার চারা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট বিভিন্ন প্রজাতির এ চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিন, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, মোঃ রোকন উদ্দীন মোল্যা, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসলাম বেপারীসহ উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় এ চারা বিতরণ করা হয়েছে। আগামী জুলাই মাসে আমরা উপজেলায় বৃক্ষরোপন ও চারা বিতরণ করবো। উল্লেখ্য, তাপমাত্রা কমাতে ফরিদপুর জেলায় জেলা প্রশাসক লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে সদরপুর উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়