জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তির হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার আরো অনেকে উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি