তালেবানদের সমর্থনে পোস্ট করলে মুছে দেবে ফেসবুক
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিচার করে তালেবানের পক্ষে করা সমস্ত পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। এই কাজের জন্য আফগানিস্তানের বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।
রাস্তায়, পার্কে, জিমে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে তালেবান বন্দুকধারীরা। প্রাণ বাঁচাতে যে কোনও মূ্ল্যে দেশ ছাড়ার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। একের পর এক প্রকাশ্যে আসছে সেখানকার মানুষের করুণ পরিস্থিতির ছবি। আতঙ্ক ছড়াচ্ছে অন্যান্য দেশেও। এই পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ করল ফেসবুক। তালেবান ও তাদের পক্ষে করা যাবতীয় পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিল ওই সংস্থা।
যে কোনও বার্তা প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করে থাকে তালেবানরা। সেই সব দিক বিবেচনা করে ফেসবুকের তরফে সিদ্ধান্ত হয়েছে তালেবানকে নিষিদ্ধ করার।
জানানো হয়েছে, যে সকল প্রোফাইল থেকে তালিবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হবে সেগুলো। এখনও পর্যন্ত ফেসবুকে তালিবানদের সমর্থনে যাবতীয় যা পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে। নতুন করে পোস্ট করা হলে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ফেসবুক এই কাজের জন্য বিশেষজ্ঞ দল তৈরি করেছে। ওই দলের প্রত্যেকেই আফগানিস্তানের স্থানীয় ভাষায় পারদর্শী। সেখানকার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। ওই বিশেষজ্ঞরাই পোস্ট মুছে ফেলা ও প্রোফাইল বন্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আফগানিস্তান দখলের পরই ফেসবুকের এই সিদ্ধান্ত খানিকটা হলে সমস্যায় ফেলবে তালিবানদের, এমনটাই মনে করা হচ্ছে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা