টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে ১৫ কিলোমিটার যানজট
টাঙ্গাইলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনের ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়া হলে যানবাহন ব্যাপক চাপ বাড়ে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। এমনিতেই গতকাল থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ ছিল অনেক বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে সড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সার্ভিস লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার
Link Copied