ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দৌলতখানে পরিবার পরিকল্পনা পরিদর্শকের অবৈধ দখলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৪ দুপুর ১১:৪৭
সরকারি বিধিমালা অমান্য করে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিজের পরিবার নিয়ে (আবাসিক) বসবাস করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক  মো: মনির আহাম্মেদ এর বিরুদ্ধে। গত ২৯ মে ২০২৪ পরিবার  পরিকল্পনা অধিদপ্তরের স্বারক নং-৫৯.১১.০০০০.১৫৭.০৬.১২৪(অংশ-৫)২১৬৪ এক চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের অফিস ভবন আবাসিক কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহার না করার জন্য। একই চিঠিতে উল্লেখিত ভবন কেউ ব্যক্তিগত ব্যবহার করছে কিনা তা ৬ জুন ২০২৪ তারিখে অধিদপ্তরকে অবহিত করার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।অধিদপ্তরের নির্দেশনার পরেও তা অমান্য করে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক কিভাবে এই ভবনটির একটি ইউনিট নিজ দখলে রাখছেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মানে। 
  গতকাল বৃহস্পতিবার (১৩জুন) বিকাল ৩ টায় সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, চরখলিফা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মনির আহাম্মেদ স্ব-পরিবারে দীর্ঘ ৬ মাস যাবৎ চরখলিফা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি ইউনিটে কর্তৃপক্ষের কোন রকম অনুমতি ছাড়াই অবৈধ ভাবে স্ব-পরিবারে  বসবাস করছেন। এবিষয়ে জানতে চাইলে একই ভবনের পাশের ইউনিটে বসবাস করা  চরখলিফা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফ্যামিলী ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিওভি) খালেদা জানান, মনির আহাম্মেদ কয়েক মাস ধরে আমার পাশের ইউনিটে পবিবারসহ বসবাস করে আসছেন। মনির আহাম্মেদ বিধি মোতাবেক উক্ত ইউনিটে বসবাস করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে খালেদা জানান, এসব বিষয়ে আমার স্যার জানেন। আমি কিছু জানি না। তবে চরখলিফা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মনির আহাম্মেদ জানান, কাজের স্বার্থে এখানে আমি মাঝে মাঝে অবস্থান করি। কর্তৃপক্ষের কাছে পরিবারসহ বসবাস করার জন্য অনুমিতি চেয়ে  আবেদন করেছি। আবেদন গ্রহণ করলে স্ব-পরিবারে থাকবো। 
 এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো: জামাল উদ্দিন  জানান, আমাদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুধু মাত্রা ফ্যামিলী ওয়েলফেয়ার ভিজিটর (এফডাব্লিউভি) এবং সাব অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের থাকার জন্য দুটি ইউনিটের ব্যাবস্হা রয়েছে । এখানে তারাই থাকবে। অন্য কারো থাকার কোন সুযোগ নেই। পরিবার পপরিকল্পনা  পরিদর্শকদের জন্য কোন রুম বরাদ্দ নেই। চরখলিফা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মনির আহাম্মেদ স্ব-পরিবারে কিভাবে এ ভবনে বসবাস করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামাল উদ্দিন জানান, যদি সে সেখানে বসবাস করে থাকে, তাহলে এটা সম্পূর্ন সরকারি বিধি বহির্ভূত। আবেদন প্রসঙ্গে এ কর্মকর্তা জানান, চরখলিফা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির আহাম্মেদ আবেদন করার অধিকারও রাখেন না। আর আবেদন করলেও অনুমতি দেয়া আমার কোন এখতিয়ার নেই। প: প: পরিদর্শক মো: মনির আহাম্মেদ অবৈধ ভাবে ভবনের একটি ইউনিটে বসবাস করে আসছেন তার প্রমান পাওয়া গেলে বিষয়টি উর্ধ্বোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করা  হবে।    

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা