নোয়ায়াখালীর সুবর্ণচরে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নে কার্ডধারী হতদরিদ্রদের উপকারভোগীদের মাঝে বিশেষ সহায়তা তহবিল(ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে। এতে ৭ হাজার ৪ শত ৪১ জন উপকারভোগী মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
১৪ জুন জুন (শুক্রবার) বেলা ১১ টায় ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ উদ্ভোধন করা হয়।৫ নং চর জুবিলী ইউনিয়নে সচিব আবু নাঈম এর সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও চাল বিতরণ সংযুক্ত কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুসহ ইউনিয়ন পরিষদের সকল মহিলা-পুরুষ সদস্যগণ।
৫নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু উপকারভোগী সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ ১০ কেজি চালের একটি টাকা কারো থেকে নেওয়া হয়না, অন্য কেউ টাকা নিয়েছে এরকম কোন রিপোর্ট পেলে আমাকে সাথে সাথে অবহিত করবেন।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, হতদরিদ্র, অসহায় মানুষ যেন সুন্দর ভাবে ঈদ উদ্যাপন করতে পারে সে লক্ষে মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের জন্য এ চাল উপহার হিসেবে পাঠিয়েছে। যারা সামর্থ্যবান তারা যেন এ চাল না নেন, শুধু সুবিধা বঞ্চিত এবং প্রকৃত পাপ্য ব্যাক্তি যেন এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি সকলকে এ কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে
সীতাকুণ্ডে কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত
মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট
মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
আদমদীঘিতে বাংলা নববর্ষ উযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা
চরের কান্না—চিকিৎসার অভাবে পথে হারিয়ে যায় কত জীবন
টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি: ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কাউতুলী-ঘাটুরা রাস্তা প্রশস্তকরণে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন
সাবেক আ.লীগ এমপির তেল পাম্পে অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার