ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী প্রফেসর ডা.আ.ম.ম মিনহাজুর রহমান


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ১৫-৬-২০২৪ দুপুর ১:১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতকানিয়া বাসী সহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী সদস্য ও  স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি, প্রফেসর ডা. আ.ম.ম মিনহাজুর রহমান । পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ।

শনিবার (১৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতকানিয়া বাসী সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।'

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ  আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। 

মিনহাজুর রহমান এক বাণীতে আরো বলেছেন, পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি।

এমএসএম / এমএসএম

বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ

বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান

ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ

লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম

দুই দিনের অভিযান অতপর: বড়লেখার আলোচিত মুন্নি হত্যা মামলার প্রধান আসামি চামেলী গ্রেফতার

ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে নাঃ নাহিদ ইসলা

দুমকিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেকের ওপর শারীরিক নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ঘিওরে যুবদলের উদ্যোগে ৭দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্ধোধন

আজ থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু

রাজশাহী চেম্বারে আরশি আবাসিক প্রকল্পের উদ্বোধন

কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দিলেন ইউএনও

মাদকের হটস্পটে পুলিশের হান; নারী বিক্রেতাসহ গ্রেপ্তার ৯