পঞ্চগড়ে নিখোঁজ কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার
পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার।পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শাহিদা একই গ্রামের হারুনের মেয়ে। সে পঞ্চগড় শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ি পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার বাবা হারুন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন। হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন