ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় চেক বিতরণ অনুষ্ঠানে এমপি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৫-৬-২০২৪ দুপুর ৪:১২

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুচিন্তিত, মেধা ও নিজস্ব দক্ষতা দিয়ে দেশকে পরিচালনা করছেন। আমাদের দেশকে উন্নত বিশে^ সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্টা করার আপ্রাণ চেষ্টা অব্যহত রেখেছেন। 

তিনি বলেন জাতি যদি সুশিক্ষত না হয় তাহলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী মেধাবী তরুণদের এগিয়ে নিতে চাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেই ঠিক করতে হবে ভবিষ্যতে তুমি কি হতে চাও। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তিনি বলেন, সামান্য যে অর্থ তোমাদের দিয়েছি সেটা তোমরা পুরস্কার মনে করবে। ভবিষ্যতে লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখলে সরকারি এবং আমার পক্ষ থেকে আরো সহযোগিতা থাকবে।         
তিনি শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে গরীব, অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন।    

অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, জেলা আওয়ামী যুবলীগ নেতা আজহার আলী, ঝিকরগাছা উপজেলার সাবেক আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদ নূরুল হক বিন্তু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, যুবলীগ নেতা আনিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ অভিভাবকবৃন্দ। 

আলোচনা সভা শেষে সংসদ সদস্য ১৫ জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এর আগে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের আকস্মিক মৃত্যু সংবাদে জগদীশপুর ইউনিয়নের তেহরি গ্রামে ছুটে যান। সেখানে শোক সন্তোপ্ত পরিবারকে শান্তনা দেন ও সমবেদনা জানান। একই সাথে নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। নামাজে জানাজা শেষে সংসদ সদস্যের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস  ও থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।    

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা