ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৪ বিকাল ৫:৫০

রাজশাহীর দুর্গাপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন বিতরণ, ঐচ্ছিক তহবিল হতে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহয়তার চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার(১৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনের পর চার ধাপে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইউরোপের কিছু দেশে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বৈশ্বিক প্রেক্ষিতে ভোটারদের উপস্থিতির উপস্থিতি ভালো ছিল।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ‘আওয়ামী লীগের নৌকা বিশাল বড়। এই নৌকায় সবাইকে চাই। যারা দলের ভিতর থেকে দলের ক্ষতি করবেন তাদেরকে বিদায় দিতে হবে। আর যারা দল পাগল একনিষ্ঠ কর্মী তাদেরকে দল করার সুযোগ দিতে হবে।’

এর আগে প্রতিমন্ত্রী তার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দেশের আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সরকারের সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ