নরসিংদীর এক যুবককে চট্টগ্রাম থেকে অপহরণ, মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল
নরসিংদী সদর উপজেলার বদরপুর গ্রামের মাহাবুব সরকারের ছেলে নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সামসুল ইসলাম কে চট্টগ্রাম থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সামসুল ইসলামের সাথে নরসিংদী শহরের বানিয়াছল এলাকার আঃ রহিম মিয়ার মেয়ে ফারজানা আক্তার জ্যোতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুজনের মধ্যে মন দেয়া নেয়ার এক পর্যায়ে তারা গোপনে ২০২১ সালের ৩০ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েকমাস পর জীবিকার টানে প্রবাসে (সৌদি আরব) পাড়ি জমান সামসুল ইসলাম। বিয়ের আনুমানিক এক বছর পর ফারজানা আক্তার জ্যোতি উমরাহ হজ¦ পালন করার কথা তার বাড়িতে বাবা মাকে বলে সৌদি আরব স্বামীর কাছে চলে আসেন। সেখানে চার মাস ঘর-সংসার করাবস্থায় সামসুলের স্ত্রী জ্যোতি গর্ভবতী হয়ে যান। সে সময় দেশে ফিরে আসেন গর্ভবতী জ্যোতি। দেশে ফেরার পরই বিয়ের বিষয়টি জ্যোতির পরিবারে জানাজানি হয়।
জ্যোতির পরিবার কট্টর মুসলিম হওয়ায় তারা বিয়ের বিষয়টি মেনে নিতে পারেনি। এক পর্যায়ে তারা জোরপূর্বক গর্ভপাত করিয়ে অন্যত্র হেফাজতে ইসলামের স্থানীয় নেতা ইমান আলীর ছেলে নাসির উদ্দীনের সাথে ফারজানা আক্তার জ্যোতির বিয়ে দিতে চান। এতেই বাঁধে বিপত্তি। জ্যোতি কোন অবস্থাতেই সামসুল ইসলাম কে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হননি। দেখতে দেখতে কয়েক মাস কেটে যাবার পর ফারজানা আক্তার জ্যোতি তার পরিবারের অত্যাচার সহ্য করতে না পেরে সন্তান হবার আগে স্বামী সামসুল ইসলামের গ্রামের বাড়িতে চলে আসেন। জ্যোতি কে তার বাবা-মা ফিরিয়ে নিতে আসলেও স্বামীর ঘর ছেড়ে ফিরে যাননি পিত্রালয়ে। স্ত্রীর এমন পরিস্থিতিতে সৌদি আরব থেকে ২০২৩ সালের ১৮ জুলাই বাড়িতে ফিরে আসে সামসুল ইসলাম। বাড়িতে ফিরে আসার পর সামসুল ইসলামের শ্বশুর আঃ রহিম মিয়া হেফাজত নেতা ইমান আলীকে দিয়ে বিএনপি ও হেফাজতের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সামসুলের নিকট চাঁদা দাবি করে। এর মধ্যে সামসুল-জ্যোতি দম্পতির ঘর আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান। এর কিছুদিন পর সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দিয়ে পুণরায় সামসুল ইসলাম প্রবাসে চলে যান। সৌদি আরবে থাকা অবস্থায়ও সামসুলের উপর তার শ্বশুরের পরিচিত হেফাজত-বিএনপির লোকজন দিয়ে হামলা চালানো হয়। এক পর্যায়ে সামসুল তার জীবন বাঁচাতে সৌদি আরবে কিছুদিন আত্মগোপনে থাকতে বাধ্য হয়। পরে ২০২৪ সালের ০৯ জানুয়ারি সামসুল ইসলাম বাংলাদেশে ফিরে আসে। দেশে এসে নিজ বাড়িতে কিছুদিন থাকার পর বিএনপি-হেফাজতের সন্ত্রাসীদের হুমকি ধামকিতে ২০২৪ সালের ১০ মার্চ থেকে ৩ মাস দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে সামসুল ইসলাম। গত সোমবার (১০ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঠানটুলী এলাকা থেকে সামসুল ইসলামের খোঁজ পেয়ে বিএনপি-হেফাজতের ৭-৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করে রক্তাক্ত জখম করে। সারা শরীরে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা সামসুলকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর সামসুলের পিতার নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবি করে। গত বৃহস্পতিবার (১৩ জুন) তাদের দাবিকৃত টাকা পরিশোধ করে প্রাণে বেঁচে ফিরে আসে সামসুল ইসলাম।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সামসুল ইসলাম বলেন, আমি বাংলাদেশে থাকলে তারা আমাকে মেরে ফেলতে পারে যে কোন সময়। আমি প্রেম করে বিয়ে করেছি ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম এটাই আমার অপরাধ। আমাকে অপহরণ করে কিল, ঘুষি, লাথি মেরে ও কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। আমার মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। আমার উপর হামলাকারী বিএনপি-হেফাজত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমি আমার স্ত্রী সন্তান পরিবার নিয়ে প্রাণে বেঁচে থাকতে চাই। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত সামসুল ইসলামের শ্বশুর আঃ রহিম মিয়া জানান, আমার মেয়ে ফারজানা আক্তার জ্যোতি কে হেফাজত নেতা ইমান আলীর ছেলে নাসির উদ্দীনের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সামসুল আমার মেয়েকে গোপনে বিয়ে করে ফেলেছে। এটা আমার পক্ষে মেনে নেয়া সম্ভব না। সামসুলের উপর হামলা অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে (সামসুল ইসলাম) এক সময় ছাত্রলীগের রাজনীতি করতো তার উপর বিএনপি- হেফাজত নেতাকর্মীদের হামলা করাটাই স্বাভাবিক। আমার মেয়েকে যার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম সেই নাসির উদ্দীন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তবে আমি কোন হামলা অপহরণ করিনি। এই ঘটনার বিষয়ে হেফাজত নেতা ইমান আলী ও তার ছেলে নাসির উদ্দীনের সাথে যোগাযোগ করলে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা