ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভাঙ্গায় আ.লীগ নেতার হুমকিতে নিরাপত্তাহীনতায় সালমান মুন্সি তুহিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২৪ রাত ৮:৩৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সালমান মুন্সি তুহিন নামে একজন ব্যবসায়ী। এসময় তিনি অভিযোগ করেন ফাইজুর রহমান নামের এক আওয়ামী লীগের নেতা তাকে মোবাইলে এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এছাড়া তার বিরুদ্ধে অপর একটি সংবাদ সম্মেলনে ওই আওয়ামী লীগ নেতা এক নারীকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে জানান। 

আজ রোববার (১৬ জুন) দুপুরে ফরিদপুরের স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের লুৎফর রহমান মুন্সির পুত্র। তার বাড়ি সংলগ্ন আইসক্রিম ফ্যাক্টরী রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমান মুন্সি তুহিন বলেন, গত ১৪ জুন ফাইজুর রহমান একটি সংবাদ সম্মেলনে তাকে গালমন্দ এবং তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আমাকে উদ্দেশ্যেমূলকভাবে মাদক কারবারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি বলেন, বিতর্কিত এক নারীকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আওয়ামী লীগ নেতা ফাইজুর রহমান। তিনি ওই নারীর সাথে একটি চক্র গড়ে তুলেছে। মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ায়ই ওই নারীর ব্যবসা। তেমনি আমার স্বাক্ষরবিহীন একটি ভূয়া অ্যাফিডেভিট ব্যবহার করে আমাকে স্বামী দাবি করে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা চালানো হচ্ছে। আমি ব্যবসা বাণিজ্য করে থাকি। এরমাঝে ওই নারী (সায়মা আক্তার জেরিন) আমাদের একটি জমি ক্রয় করে। এরপর থেকে তার সাথে আমার পরিচয় হয়ে উঠে। যেটা পারিবারিক সম্পর্কের মতো সৃষ্টি হয়। এক পর্যায়ে জানতে পারি এই নারী একজন দুচরিত্রা। সে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে থাকে, এটিই তার মূল ব্যবসা। পরে তার থেকে সরে দাড়ালে বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে।

সালমান বলেন, সম্প্রতি “রাজধানী টিভি” নামে একটি আই পি টিভি চ্যানেলে ফাইজুর রহমান ও সায়মা আক্তার চক্রের একটি ভিডিসহ প্রতিবেদন প্রকাশ করেন। ওই ভিডি প্রতিবেদনে একজন ভূক্তভোগী হিসেবে আমার বক্তব্য নেয়া হয়। এরপর থেকেই ফাইজুর রহমান মনে করছেন আমিই ওই প্রতিবেদন করেয়েছি। কিন্তু আমি একজন ভূক্তভোগী হিসেবে বক্তব্য দিয়েছিলাম। 

এ ঘটনার পর তার আইসক্রিম ফ্যাক্টরী বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বলেন, আমার একটি আইসক্রিম ফ্যাক্টরি আছে। সেটি বন্ধ করে দেয়ার পায়তারা চালানো হচ্ছে। ফাইজুর রহমান আমাকে ও আমার কর্মচারীকে সরাসরি ফোন দিয়ে মামলা-হামলার ভয় এবং আমার ফ্যাক্টরিতে কাজ করলে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছেন। তার ইন্ধনে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি নিজে স্বাক্ষী হয়ে আমার বিরুদ্ধে নানা মামলা মোকদ্দমা করে হয়রানি করছেন। সালমান মুন্সি এর প্রতিকার দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফাইজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সালমান মুন্সি আমার আত্মীয় হয়। আমি তাকে হুমকি-ধমকি বা হয়রানি করিনি। যদি দিয়েও থাকি তাহলে সে আইনের আশ্রয় নিতে পারে। এছাড়া কোন নারীকে দিয়ে ব্ল্যাকমেইলিং করানোর অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন।

ফাইজুর রহমান ও সায়মা খাতুনের নামে রাজধানী টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে গত ১৪ই জুন শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলা আইনজীবি সমিতির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন এই আওয়ামী লীগ নেতা। ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ওই প্রতিবেদনটি সালমান মুন্সি করিয়েছেন। তিনি বলেন, সালমান মুন্সী দির্ঘদিন ধরে মাদক হিরোইন এবং জমির দালালি করে বিভিন্ন সময়ে মানুষকে হয়রানি করেছেন।

রাজধানী টেলিভিশনের চেয়ারম্যান, এম এ এস ইমনের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, রাজধানী টেলিভিশন একটি সরকার অনুমোদিত আইপি টেলিভিশন, যাকে ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে সম্প্রচার করা হয়। সম্প্রতি ফাইজুর রহমান নামে একজন রাজনীতিবিদ আমার টেলিভিশনকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা মোটেও সঠিক নয়। আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে। রাজধানী টেলিভিশনের ক্রাইম ইনভেস্টিগেশন টিম তৃতীয় চোখের ইনচার্জ, মোর্শেদ মারুফ ও সিনিয়র রিপোর্টার এবং উপস্থাপক শাহ্ আলম সাগরের সাথে কথা বলে জানা যায়, তৃতীয় চোখ প্রোগ্রামটি সততা নিশ্চিত করে সকল ধরনের ঘটনা উম্মচণ করে থাকে, তেমনি ফাইজুর রহমান ও সায়মা খাতুনের অপকর্ম ও ব্ল্যাকমেইলিং,নিয়ে বিভিন্ন ধরনের প্রমাণসহ অভিযোগ আমাদের কাছে রয়েছে তা সময়মতো আগামী সপ্তাহে পুরো প্রোগ্রামটি সম্প্রচার করা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

মোহনগঞ্জে টবে গাঁজার চাষ

কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার