পানির নিচে সিলেট, পশু কিনেও কোরবানি দিতে পারেননি অনেকে
অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঈদের দিন ভোররাতে আকস্মিকভাবে সৃষ্ট এই বন্যায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষজন। বাসা বাড়িতে পানি প্রবেশ করার পাশাপাশি অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন কুরবানির জন্য ক্রয় করা পশু নিয়ে।ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি থাকায় অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারেননি। সেই সঙ্গে কুরবানির পশুকে বন্যার পানি থেকে রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েন অনেকেই। সোমবার (১৭ জুন) ভোররাতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় প্লাবন হওয়ার পর অনেকেই ঈদের নামাজ ও কুরবানি দিতে পারেননি।
সিলেট নগরের মিরাবাজার এলাকার বাসিন্দা ফারহান আমির জামান বলেন, আমার এলাকার রাস্তায় সকালে হাঁটু পর্যন্ত পানি ছিল। বাসাবাড়িতেও পানি ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ঈদের নামাজ পড়তে পারিনিসিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা আখলাক উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা বানের পানিতে আটকা পড়েছি। বাসার নিচতলায় কোমর পানি। কুরবানির জন্য একটি গরু কিনেছিলাম। পানি বাড়ার সঙ্গে সঙ্গে গরু বাসার তিনতলার ছাদে নিয়ে তুলেছি। কোরবানি করার সুযোগ নেই।
সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা শাহজাহান আজীজ বলেন, আমার বাড়ির ঊঠানে ও ঘরে পানি। আমরা কোরবানির জন্য পশু কিনেছিলাম। আজ সকালের যে অবস্থা ছিল তাতে কোরবানি দিতে পারিনি।।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা