ওরা সিন্ডিকেট করে গরিব-মিসকিনদের হক মেরে খাচ্ছে’
সরকার নির্ধারিত মূল্যে একটি ষাঁড় গরুর চামড়া বিক্রি করতে নওগাঁ শহরের মুক্তির মোড়সহ চামড়া গুদাম এলাকায় বার বার রিকশা নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন সাধ আহমেদ। প্রায় এক ঘণ্টা ঘুরেও সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেননি তিনি। একপর্যায়ে বাধ্য হয়ে মাত্র ৪০০ টাকায় স্থানীয় ব্যবসায়ীর কাছে সেই চামড়া বিক্রি করেন তিনি।সাধ আহমেদ আক্ষেপ করে বলেন, ৯১ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় গরু ৫ ভাগে কিনে কোরবানি দিয়েছি। এই চামড়া মাত্র ৪০০ টাকায় বিক্রি করতে হলো। চামড়ার টাকা গরিব মিসকিনদের হক। ওরা (চামড়া ব্যবসায়ী) সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনে গরিব-মিসকিনদের হক মেরে খাচ্ছে।
শুধু সাধ আহমেদের থেকেই যে চামড়া কম দামে কেনা হয়েছে। বিষয়টি এমন নয়। নওগাঁয় কম দামে চামড়া কেনার এ চিত্র শহরজুড়ে। ঈদের দিন দুপুর ১২টার পর থেকেই এ চিত্র দেখা গেছে। ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা পাওনা থাকায় জেলার বেশিরভাগ ব্যবসায়ী এবার সরাসরি চামড়া কিনছেন না। মূলত এই সুযোগকেই কাজে লাগিয়েছেন শহরের গুটি কয়েক চামড়া ব্যবসায়ী। তাদের সিন্ডিকেটের কারণে কোরবানি দাতারা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেকে এসব ঝামেলা এড়াতে মাদরাসা ও এতিমখানায় চামড়া দান করেছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা