ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৬-২০২৪ দুপুর ১১:৯

ছাতকে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছাড়িয়ে গেছে। ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। পাউবোর তথ্য মতে মঙ্গলবার (১৮ জুন) নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ছাতক পৌরশহরের বাগবাড়ী, মন্ডলীভোগ, হাসপাতাল রোড, তাঁতিকোন, বৌলা, চরেরবন্দ, মোগলপাড়া, ঢাকাইয়া বাড়ি, লেবারপাড়া, পাটনীাড়া, কুমনা, শ্যামপাড়াসহ আবাসিক এলাকায় বন্যার পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বসবাসরত মানুষজন। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের জন্য শুকনো খাবারসহ প্রাথমিক সব ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন। 

ছাতকসহ পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যেই ছাতকের বহু গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার লক্ষাধিক মানুষ।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

মোহনগঞ্জে টবে গাঁজার চাষ

কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা

ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার