বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
টানা তিনদিন বারিবর্ষণের পানিতে বিশ্বম্ভরপুর থানাধীন সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিকতায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ১৮ জুন ২০২৪ ইং বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করতে থাকে। যার ফলে বিশ্বম্ভরপুর থানার বন্যার পানিতে তলিয়ে যায়। পলাশ ইউনিয়নের- ধরেরপাড়, বসন্তপুর, পদ্মনগর, কাচিরগাতি, ধনপুর ইউনিয়নের- চান্দারগাঁও, মহেন্দ্রনগর, বাদাঘাট দক্ষিন ইউনিয়নের- শ্রীধরপুর,গন্ডামারা(মুজিবপল্লি),বাঘমারা(মুজিবপল্লি),ধরেরকান্দা, শক্তিয়ারখলা, ছত্রিশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। তাছাড়া ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভিতর ও রাস্তায় পানি প্রবেশ করে এবং নিম্নাঞ্চল প্লাবিত করে। উক্ত বন্যা পরিস্থতি মোকাবেলায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার সকল অফিসার ও ফোর্সসহ ২টি দলে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করেন। ওসি শ্যামল বনিকের নেতৃতে টিম ধরেরপাড় গ্রামের বন্যার্ত ১০টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র পৌছানো হয়, দূর্গাপুর গ্রামের ০৫টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছানো হয়। বিশ্বম্ভরপুর থানার সামনের ক্ষতিগ্রস্ত দোকানদারদের মালামাল উদ্ধার করে সংরক্ষনের ব্যবস্থা করা হয়।
বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবার গুলোর মধ্যে দুপুর বেলার জন্য রান্না করা খাবার বিতরন করা হয়।
জানাযায়, ওসি শ্যামল বনিক পানিবন্ধি একজন ক্যান্সার আক্রান্ত রোগিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উনার সরকারী পুলিশ গাড়িযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং রোগীর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। আশ্রয় কেন্দ্রের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ওসি শ্যামল বনিকের নির্দেশে প্রত্যেক আশ্রয় কেন্দ্র ১জন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া বন্যাকালীন সময় আইনশৃংখলার পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নৌ-পেট্রোল ডিউটি চালু রয়েছে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত