হকি টুর্নামেন্টে ম্যাচ সেরা হওয়ায় শুভেচ্ছায় ভাসছেন হাওড় কন্যা রিমন
আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিত ছয়টি দেশের অংশগ্রহণে ম্যাচ সেরা হয়ে সামাজিক যোগাযোগে শুভেচ্ছায় ভাসছেন নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছমির উদ্দীনের ছোট মেয়ে শারিকা সাফা রিমন।
ছমির উদ্দীন বলেন আমার ছোট মেয়ে শারিকা সাফা রিমন সিংগাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে বাংলাদেশ হংকংকে ২-১ গোলে পরাজিত করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।তিনি জানান ছয়টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বিকেএসপির হয়ে রিমন ১২ জুন বাংলাদেশের হকি টিমের সদস্য হয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাতে দেশ ত্যাগ করে। ১৬ জুন হংকংয়ের বিরুদ্ধে ২,১ গোলে জয়লাভ করে রিমন ম্যাচ সেরা খেলোয়ারের গৌরব অর্জন করে।
তিনি আরও জানান, এক ছেলে ও চার মেয়ের জনক তিনি। তাঁর ছেলে ফরিদপুর মেডিকেলে, বড় মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আরেক মেয়ে ফরিদপুর নরকারী নার্সিং কলেজে অধ্যয়ণরত, রড় মেয়ে নেত্রকোণা সরকারী কলেজ থেকে মাস্টার্স শেষ করে শিক্ষক নিবন্ধন করে অপেক্ষমান তালিকায় রয়েছে ও ছোট মেয়ে হংকংয়ের সাথে জয়লাভ করে ম্যাচ সেরা হওয়ায় তিনি আনন্দিত ও উৎফুলিত। তিনি দেশ বাসীর কাছে রিমনের জন্য দোয়া প্রার্থনা করেন তাঁর( ছমির) মেয়ে যেন বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত