ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পাইকগাছার লিটন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনোনিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২৪ দুপুর ১:৭

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে পাইকগাছার লিটন এ আর খান সহ-সভাপতি মনোনিত হয়েছেন।

শনিবার(১৫জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো: রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে পাইকগাছার উদীয়মান তরুণ মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সোনালী অর্জন লিটন এ আর খান সহ-সভাপতি মনোনিত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি দায়িত্ব পাওয়ায় খুলনা জেলা ও পাইকগাছা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতকর্মীরা অভিনন্দন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দীর্ঘদিন বিএনপির আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া লিটন এ আর খান তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পেয়েছেন বলে অভিমত দিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী।

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী খানের পুএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র(দর্শন বিভাগ) শিক্ষাবর্ষ (২০০৮-০৯) লিটন এ আর খানের জন্ম ১৯৯৬ সালে পাইকগাছা পৌরসভা ৫ নং ওয়ার্ড (সরল)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে ছোট থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করেন। ছাত্রদলের সোনালী অর্জন মেধাবী ছাত্র নেতা লিটন এ আর খান নিজ জন্মস্থান পাইকগাছাতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পাইকগাছা পৌর ছাত্রদলের। এছাড়াও দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি পাইকগাছা বয়েজ স্কুল ছাত্রদল(২০০৪)। সাবেক সক্রিয় কর্মী সরকারি বাংলা কলেজ ছাত্রদল (২০০৬-০৮)।

প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক

ঢাকাস্থ পাইকগাছা কয়রা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম। সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক মুজিব হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পাওয়া প্রসঙ্গে লিটন এ আর খান জানান, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে মুক্তি করাই এখন ছাত্রদলের লক্ষ্য। আর সেই লক্ষ্যে কাজ করতে আমি সব সময় প্রস্তুত রয়েছে। জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাব ইনশাল্লাহ। লিটন এ আর খান নিজ জন্মস্থানসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা