চুয়াডাঙ্গায় পুসাকের নবীন বরণ, পুনর্মিলনী ও কমিটি ঘোষণা
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা(পুসাক) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠানটি পালিত হয়েছে।
মঙ্গলবার ইদের ২য় দিন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের স্বত্বাধিকারী জনাব এম.এ. রাজ্জাক খান রাজ, উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফুটবল এসোসিয়েশন সভাপতি এখলাছ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইয়ামিন হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের দিক নিদর্শনামূল বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং মগ প্রদান করে দিলীপ কুমার আগরওয়ালা এবং সকল শিক্ষার্থীদেরকে একটি করে গাছের চারা উপহার দেন এম.এ. রাজ্জাক খান। অতিথিবৃন্দ স্মার্ট চুয়াডাঙ্গা ও গ্রীন চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটিতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (পুসাক) এর কার্যনির্বাহী কমিটি দেয়া হয়। কমিটি ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ ইয়ামিন হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোঃ সুমন হোসেন এবং সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আহমেদ সূজন। সিনিয়র সহ-সভাপতি নিশাত ও সুরভী। সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো: তোহা ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাবির ওয়াসির আল মাসতুর এবং হাবিপ্রবির তানবীর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃসাঈদ খান । কোষাধ্যক্ষ হয়েছেন মোঃআল আমিন এবং প্রচার সম্পাদক আবদুল্লাহ আল ইমন দায়িত্ব পান।
অনুষ্ঠানের সভাপতি ও পুসাকের আহ্বায়ক মেশকাত আহমেদ সকলকে ঐক্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর