হিলিতে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ
দিনাজপুরের হিলিতে উত্তর বাসুদেবপুর নিবাসী মোঃ ইসরাইল শেখ ইসার পুত্র মোঃ ইসতিয়াক শেখ টনির পৈত্রিক সূত্রে প্রাপ্ত পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে আনুমানিক প্রায় পাঁচ লক্ষ (৫,০০০০০) টাকা মুল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে ইসতিয়াক শেখের আপন চাচা আব্দুল মান্নান (৪০) ও চাচী রুজিনা বেগম(৩৫) এর বিরুদ্ধে।
এ বিষয়ে গত ১৬ জুন ২০২৪ ইং তারিখে বাদী মোঃ ইসতিয়াক শেখ হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরী করেন যার সাধারণ ডায়েরী নং-৭০২।
বাদী মোঃ ইসতিয়াক শেখ ও হাকিমপুর থানায় করা সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল মান্নান ও বিবাদীর স্ত্রী রুজিনা বেগমের সহিত বাদী ও বাদীর পিতা ইসরাইল শেখ ইসার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জায়গা -জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাই পুর্ব শত্রুতার জেরে গত ১৫ জুন ২০২৪ শনিবার বিকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় বিবাদী আব্দুল মান্নান ও বিবাদীর স্ত্রী রুজিনা বেগম ইসতিয়াক শেখের পুকুরের পাশে অবস্থিত তাদের পুকুরের পাড়ের গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করে এবং একই দিনে শত্রুতামুলকভাবে ইসতিয়াক শেখের পুকুরে গ্যাস ট্যাবলেট ও কীটনাশক প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষ (৫,০০০০০) টাকার শিং,কই, রুই, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে। বাদীর পিতা মোঃ ইসরাইল শেখ ইসা কীটনাশক ও গ্যাস ট্যাবলেট প্রয়োগের বিষয়টি দেখতে পেয়ে বাঁধা প্রদান করতে গেলে বিবাদী আব্দুল মান্নান ও তার স্ত্রী রুজিনা বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি -ধামকি দিতে থাকে। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী আব্দুল মান্নান ও রুজিনা বেগম তাকে মারপিট করার উদ্দেশ্যে এগিয়ে এলে বাদীপক্ষের ২ নং সাক্ষী মোঃ মেজবাউল, পিতা-শরিফ, গ্রাম -বোয়ালদাড় নওনাপাড়া ও ৩ নং সাক্ষী মোঃ গোলাম রব্বানী, পিতা মোঃ বেলাল, গ্রাম -মধ্যবাসুদেবপুর উভয়ের থানা হাকিমপুর, জেলা দিনাজপুরদ্বয় বাদীর পিতা ইসরাইল শেখ ইসাকে উদ্ধার করে। পরবর্তীতে বিবাদীগণ বাদীর পিতাকে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাদী ইসতিয়াক শেখ হাকিমপুর উপজেলা মৎস্য অফিসারের নিকট মুঠোফোনে কীটনাশক ও গ্যাস ট্যাবলেট প্রয়োগের বিষয়টি অবগত করলে তিনি ঈদ উল আযহার ছুটিতে থাকায় বিষয়টি ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বস্ত করেন।
এমতাবস্থায় বাদী মোঃ ইসতিয়াক শেখ টনি গণমাধ্যমের নিকট তার পুকুরে কীটনাশক ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ নিধনের বিষয়টি হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি), দিনাজপুর জেলা প্রশাসক(ডিসি) ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং বিবাদী আব্দুল মান্নান ও রুজিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরনের দাবী জানান।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied