ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৪ দুপুর ১০:৫৯
শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার এক অনন্য  দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় প্রধান শিক্ষকের বিদায়ে শত শত শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ভোলার দৌলতখান উপজেলার ৭৬ নং পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস।
গতকাল (২০ জুন) বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই দিন বেলা ১১টায়        ছাদ খোলা প্রাইভেট কার যোগে প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষক সুকুমার চন্দ্র দাসকে তার বাসা থেকে স্কুলে নিয়ে আসেন।এসময় শিক্ষার্থী এবং অভিভাবকগন রাস্তার দুপাশে দাঁড়িযে ফুল ছিটিয়ে বরন করেন তাদের প্রিয় শিক্ষককে।
 প্রধান শিক্ষক সুকুমার দাসের শূন্যতা কখনই পূরণ হবার নয় বলে মনে করছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহে আলম হাওলাদার ও অভিভাবকবৃন্দ।  তারা বলেন, সুকুমার দাস অনেক ভালো শিক্ষক ছিলেন।
দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসার স্মৃতিচারণ  মূলক বক্তব্য দিতে গিয়ে  আবেগে আপ্লুত হয়ে পড়েন  সুকুমার চন্দ্র দাস। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার ৩৬ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের কিছুই দিতে পারিনি। কিন্তু তারা আমাকে এভাবে সম্মানিত করবে তা কখনও ভাবিনি। এটা আমার জন্য গর্বের ও অত্যন্ত আনন্দের।
স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য  আলী আজম মুকুল। একজন শিক্ষককে এভাবে সম্মাননার আয়োজন করায়  তিনি  আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খানসহ  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন,প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ